গোলাম রব্বানী:
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এমন প্রাসঙ্গিক প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।
সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে কোটালীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক আলোচনা সভা।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানজিলা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কুমার মৃদুল দাস, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, ডাঃ সৌমিত্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা সহকারী সুজিৎ কুমার পোদ্দার, পরিদর্শক মনি মোহন বাড়ৈ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শম্পা আক্তার ও সহকারী পাপিয়া আক্তার।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরীন হীরা,পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার,পরিবার পরিকল্পনা সহকারী শিখা রানী দাস,মেডিকেল অ্যাসিসট্যান্ট অনিক রায়,আমতলী কেন্দ্র ও রাধাগঞ্জ ইউনিয়ন।
এই আয়োজনের মাধ্যমে জনসংখ্যা সচেতনতা ও পরিবার পরিকল্পনার গুরুত্ব বিষয়ে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ