:::::অণুগল্প ::::
পারিষদ
- সৈয়দ আহসান কবীর
-------------------------------------------------------------------------
‘বাতাশ আমি বায়ু হবো, উড়ে যাবো তোমার সাথে
ওই আকাশে-- বাতাশ ছুঁয়ে ফের বাতাশে’
শুনে গাছের রাজা বললেন, ‘ওর মাথা খারাপ হয়ে গেছে। তিনবেলা গরম জলের ট্রিটমেন্ট দাও। ঠিক হয়ে যাবে।’
আদেশ পেয়ে রাজবৈদ্য বললেন, ‘আজ্ঞে মহারাজ, খাবারের আগে দেবো, নাকি পরে?’
ভয়ানক শাসক গাছরাজ মনে মনে খুশি হলেন। ভাবলেন, ‘বৈদ্যিগিরি ঠিক না হলে কি আর এতো বড় রাজবৈদ্য আমার কাছে এভাবে জিজ্ঞেস করতো?’ তারপর তিনি ‘আহা কী আনন্দ আকাশে- বাতাশে’ গাইতে-গাইতে গাইতে থাকলেন-
‘বাতাশ আমি বায়ু হবো, উড়ে যাবো তোমার সাথে
ওই আকাশে-- বাতাশ ছুঁয়ে ফের বাতাশে।’
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ