নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরার সময় তাকে সাপে কামড় দেয়।
ঘটনার পর তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফনিভূষণের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক ছড়িয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ