নড়াইলের কালিয়ায় কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উত্তম কৃষি চর্চা শক্তিশালীকরণের লক্ষ্যে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ১০০ জন কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার সংযোগ ও বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়।
দিনব্যাপী এ সেমিনারে প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ