নিজস্ব প্রতিবেদক:
সাইবার সেইফটি অর্গানাইজেশন নড়াইলে সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করে থাক এবং পাশাপাশি তারা বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক মোবাইল অ্যাপ তৈরি করে থাকে। সাইবার সেফটি অর্গানাইজেশন গত ৪ বছর যাবত নড়াইলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে এবং পুরষ্কারে ভূষিত হচ্ছে। এর ন্যায় এই বছর ৪৫ তম বিজ্ঞান মেলায় জেলা ও উপজেলা পর্যায় তারা ১ম স্থান অধিকার করেছে। সাইবার সেইফটি অর্গানাইজেশন এই বছর সহ টানা ৪ বারের চ্যাম্পিয়ান। এই বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জানান আমরা প্রতিবছরই এই মেলায় অংশ গ্রহণ করি এবং পুরষ্কার পাই। আশা করি আমরা ভবিষ্যতেও অংশ গ্রহণ করতে পারবো এই মেলায়। ৪৫ তম বিজ্ঞান মেলায় সাইবার সেইফটি অর্গানাইজেশন এর পক্ষ অংশ নিয়ে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালকে আশিকুর রহমান সৌরভ, সদস্য হিসেবে ছিলেন আবির, ইমন, কাফি, নাফিউল, সৌরভ, আকাশ, সংলাপ , সিফাত, সৃজনী বিশ্বাস জুল,নাজীফা নওশীন,তরি ইসলাম, ছোঁয়া সাহা, পুষ্পিতা গোস্বামী, শ্রাবন্তী রাকা সহ অনেকে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ