আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা ঐক্য'র ব্যানারে।
শনিবার ( ১০ মে) বেলা ১১ টার সময় শিধলকুড়া বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিধলকুড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনানের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ‘ ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, নো মোর হাসিনা’ বলে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সমাবেশে বক্তব্য দেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সংগঠক মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সংগঠক সাদ সাইফিসহ আরো অনেকে।
NK24/SMK/DESK
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ