পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শরীয়তপুরের ডামুড্যায় 'পুলিশ জনতা' জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ডামুড্যা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল মোঃ তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোস্তাফিজুর রহমান ভূঞা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান (মানিক) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডামুড্যা উপজেলা বিএনপি নেতা জিল্লুর রহমান মধু মীর, উপজেলার বিএনপির নেতা উজ্জ্বল সিকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম সরদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির সাইফুল ইসলাম, পৌরসভা জামাত ইসলামী আমির আতিকুর রহমান কবির, জেলা বৈষম্যবিরধী ছাত্র আন্দোলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ প্রমুখ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ