প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন নড়াইলের সৌরভ

ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় ভিডিও তৈরি করে বিশেষ পুরষ্কার পেয়েছেন নড়াইলের ছেলে মো: আশিকুর রহমান সৌরভ। গত ২১ ডিসেম্বর বিকালে মুক্তিযোদ্ধা যাদুঘর বাংলাদেশে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট ( এএসডি ) আয়োজন করে এই ভিডিও গ্রাফি প্রতিযোগিতা। দুইটি ক্যাটাগরিতে দেশ সেরা মোট ১০ জনকে দেওয়া হয় এই পুরষ্কার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মানজুর আল মতিন পীতম এছাড়া উপস্থিত ছিলেন এএসডির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
এই বিষয়ে পুরস্কার প্রাপ্ত আশিকুর রহমান সৌরভ বলেন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে আশা করি এর থেকে আরো বড় বড় পুরস্কার পাবো। আমার ইচ্ছা আছে আন্তর্জাতিক পর্যায়ের কোনো পুরস্কার জেতার এবং আমি সেইটা চেষ্টা করছি।
পুরস্কার পাওয়ার বিষয়ে তার বাবার সঙ্গে কথা বলা হলে তিনি জানান আমরা সবাই খুব খুশি আমার ছেলে জাতীয় পর্যায়ের পুরস্কারে ভূষিত হয়েছেন। আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করবে।
এই বিষয়ে জেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা জয়ন্ত কুমার মন্ডলের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি এই বিষয়ে অবগত আছেন এবং তিনি বলেন আইসিটি দপ্তর সব সময় সৌরভকে যে কোনো বিষয়ে সহযোগিতা করবেন।
উল্লেখ্য আশিকুর রহমান সৌরভ গত ২ মাস আগে ভিডিও প্রতিযোগিতায় তার তৈরি ভিডিও “ আমরাও শিশু “ ভিডিও টি জমা দেন। তার ন্যায় তাকে এই পুরস্কার দেওয়া হয়।
এই ভিডিও ছাড়াও সৌরভ আরো অনেক সামাজিক সচেতনতা মূলক ভিডিও তৈরি করে থাকে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ