কাজী ইমরান: বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে হবে। আমার নিকট কোন ধরনের অনৈতিক সুপারিশ করা যাবে না। মেধার মাধ্যমে সবাইকে চাকরিতে আসতে হবে। নড়াইলে আমি যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে আছি আমি নিজে দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতেও দিবো না। মাদক প্রতিরোধে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে কাজী হাদিউজ্জামান, সাংবাদিক মারুফ সামদানি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান প্রমুখ।
এ সময় বক্তারা লোহাগড়া উপজেলার বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়াও উপস্থিত সুধীজন, সাংবাদিকেরা লোহাগড়ার সুবিধা অসুবিধা সম্পর্কে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সকলের বক্তব্য ও মতামত নোট করেন। এবং সকলের মতামতকে গ্রহণ করে সবাইকে নিয়ে সুন্দর নড়াইল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক শিমুল হাসান, রইচ উদ্দিন টিপু, রেজাউল করিম, সেলিম জাহাঙ্গীর, কাজী আশরাফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ