কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় নববধূকে রেখে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৮) সড়ক ও জনপদ বিভাগে সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপাশা ইউপি সদস্য মো: কামাল হোসেন।
রাজু আহমেদ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া (মধ্যপাড়া) গ্রামের সাকায়েত হোসেনের ছেলে। তিনি নড়াইলে সড়ক ও জনপদ বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুর ৪মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামীর এই অকাল মৃত্যুতে নববধূ স্ত্রীসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্বজন সূত্রে জানা গেছে, রাজু আহমেদ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রথমে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৩অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যু হয়।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ