নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ডাকবাংলো থেকে নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা বিএনপির অফিসের সামনে এসে শেষ করে।

জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির আহবায়ক মোল্যা নজরুল ইসলাম জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল কবির চন্দন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম মশিয়ার রহমান সান্টু, মোঃ শামসুল হক আজাদ, শেখ জহিরুল ইসলাম জহির, এস. এ সাইফুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান বাটু, সদস্য সচিব মোঃ হেলাল শেখ, যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, সাইফুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি মোঃ আকতার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন গাজী, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, পৌর কাউন্সিলর ও পৌর মহিলা দলের সভাপতি খালেদা জামান পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন দলে কোন প্রকার অনিয়ম দূর্নীতির ছাড় দেওয়া হবে না। যারা ত্যাগী, হামলা মামলার স্বীকার তাদের মুল্যায়ন করা হবে। দল সুসংগঠিত করে জনগনের মন জয় করতে হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ