নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লোহাগড়া পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (১৬আগস্ট) বাদ আসর লক্ষীপাশা আন নূর কমপ্লেক্স জামে মসজিদে জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আবু হায়াত সাবু, মোঃ নজরুল মোল্যা, বিএনপি নেতা মিরাজ ফকির, বিএনপি নেতা সৈয়দ আবদুস সবুর।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মোঃ মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক মোঃ স্বপন, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সদস্য দুলাল, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক মো: মুকুল মোল্যা, সাধারণ সম্পাদক, জি এম মাহবুবুর রহমান (লিটন), শিপনসহ প্রমুখ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ