কার কাছে যে মনের কথা বলি
***************************
মিঠুয়ার রহমান
কার কাছে যে মনের কথা বলি,
লজ্জা পেয়ে এখন মাথা নিচু করে চলি।
এত দিনে বন্ধু ছিলাম যারা,
লাল কালোতে মন বিষিয়ে শত্রু হলাম তারা।
যে যার মত নিজের কথা কই,
ভাবটা এমন এই জনমে বন্ধু হবার নই।
হিংসা দ্বন্দ্ব হানাহানি মারামারি করি,
দলের জন্য বন্ধুকেও মারছি এখন ধরি।
ফেইসবুকেতে ছিলো যত বন্ধু প্রাণের সখা,
লজ্জা ভুলে দ্বন্দ্ব মূলে দিচ্ছি তারে বকা।
রাজনীতি আজ এতই নিম্ন মানের !!
এক মিনিটের নিশ্চয়তা নেই যে কারোর প্রাণের।
নেতানেত্রীর কথা কী আর বলি??
মানুষ তো নয় সাক্ষাৎ তারা কাউছ কুতুব ওলি।
দিনের শেষে দেখি সবাই চাটার দল,
অন্তরে বিষ মুখে মধু কথার মাঝে ছল ।
খেয়ে গেলো জননেত্রী এখন আপোষহীন,
আমজনতা কোথায় যাবে কেউতো জবাব দিন?
সব হটিয়ে নতুনেরা বসলো এবার জেঁকে,
নীতিকথার ফুলঝুরিতে দেখি ক'দিন টেকে।
নতুন মাঝে দেখি যদি পুরাতনের ছাপ,
যেমন কর্ম তেমন ফলে সেও পাবেনা মাফ।
শত্রু শত্রু আবার কী এক হবে????????
ক্ষমতা লোভী রাজনীতিতে হয়তো সেটাই হবে।
শুভ্র সুন্দর দিনের আশায় সবাই বসে রই,
শান্তির তরে দু'হাত তুলে রবের কাছে কই।
রহম করো পরম প্রিয় প্রভু দয়াময়,
অচিরেই দেশটা যেনো শান্ত শিষ্ট হয়।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ