নড়াইলে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে জিয়া মীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া মীর আফরা গ্রামের ফশিয়ার মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়া মীর মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিয়া মীর নিহত হন।
শেখহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়নাল বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ