নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় দি পাটনা একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি খান সুমন রানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দি পাটনা একাডেমী অডিটোরিয়ামে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহামুদুল হাসান। প্রধান অতিথি কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু এবং এডহক কমিটির সভাপতি খান সুমন রানাকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পাটনা একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি খান সুমন রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ান্ত কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
[caption id="attachment_11483" align="aligncenter" width="573"]
বিজ্ঞাপন[/caption]
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. রহিম, দি পাটনা একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদাৎ হোসেন, সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখায়েত হোসেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ প্রমূখ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ