মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করেছে সরকার। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং মন্ত্রণালয়গুলোর দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। এর আগে মন্ত্রণালয়টির দায়িত্বে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্তভাবে মনোনীত করার পর তার দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়।
সরকারের নীতিনির্ধারণী মহলের সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ