প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
লোহাগড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু।

রোববার (১২ মে) বিকেল ৪টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সেলিম হোসেন।
নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে উপজেলার ছত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয়ের (ভোকেশনাল) নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা মুন্সীপাড়া গ্রামের মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরু ও মারা গেছে বলেও জানা গেছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ