প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের ছেলে সৈয়দ তামিম এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রবিবার (১২মে) সারাদেশে একযোগে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
সন্তান সৈয়দ তামিমের জন্য ইউপি চেয়ারম্যান পিতা সৈয়দ বোরহান উদ্দিন সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং ভবিষ্যতে যেন পড়াশোনায় আরও ভাল রেজাল্ট করে জীবনে সফলতা আনতে পারে।
সৈয়দ তামিম খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। ওই স্কুলে ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং শতভাগ পাশ করেছে। এর মধ্যে ১৪৩ জন জিপিএ ৫ পেয়েছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ