ইতিহাস নয় মিছে
"""""""""""""""""
মিঠুয়ার রহমান
মন মাথা ঠান্ডা করে
একটু করো ফিল,
বিশ্বকাপ সবচেয়ে বেশি
নিয়েছে ব্রাজিল।
যতই বলো খারাপ খেলে
ইতিহাস নয় মিছে,
দুনিয়ার সব দল রয়েছে
ব্রাজিলেরই পিছে।
পেলে থেকে শুরু করে
হালের নেইমার,
বিশ্বসেরা প্লেয়ার আছে
তুলনা নেই যার।
পাঁচ পাঁচটি বিশ্বকাপ
রয়েছে যার ঘরে,
শোকে কাতর হয়ে এখন
হিংসুকেরা মরে।
দড়ি পুড়লেও পাক থাকে
এটাই মনে রেখো,
আবার নিবে বিশ্বকাপ
চক্ষু দিয়ে দেখো।
ব্রাজিল ও আর্জেন্টিনা
পাশাপাশি দেশ,
খোঁচাখুঁচি করে কেনো
তোমরা হও শেষ?
নিজের চরকায় তেল দাও
আমাদেরকে ছেড়ে,
লাভ কী বলো শুধু শুধু
মান সম্মান কেড়ে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ