নড়াইলের কালিয়া উপজেলায় আগামী শুক্রবার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
খেলায় অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই দলের নেতাকর্মীরা। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, খেলাটি অনুষ্ঠিত হবে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। খেলা শুরু হবে বিকেল ৪টায়।
আয়োজকরা জানিয়েছেন, এ ম্যাচে শুধুমাত্র বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই অংশগ্রহণ করতে পারবেন। দলীয় পরিচয়ের বাইরে অন্য কেউ খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবেন না।
এদিকে খেলাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় ফুটবল দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও আনন্দঘন একটি ম্যাচ উপভোগের প্রত্যাশা করছেন সবাই।
আয়োজকরা সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ